বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. সৈকত (২৩)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর মোটরসাইকেল চালক ব্র্যাক কর্মকর্তা মো. আলাউদ্দিন (৪৫)। তিনি বরিশালের কাউনিয়া থানার লাকুটিয়া এলাকার মো. মৌজে আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বাউফলগামী একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৪৫-৯৫০৫) এবং দশমিনা থেকে বরিশালগামী অপর একটি মোটরসাইকেলের (বরিশাল মেট্রো ১২-১২-২০) মধ্যে রুহিতারপার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় চালকই সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...