Logo Logo

ঝালকাঠিতে গাছ কাটা বন্ধের দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন


Splash Image

ঝালকাঠি সদর উপজেলার গাবখান নদীর পাড়ে পরিবেশ বিধ্বংসী গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গাবখান নদীর পাড়ে পুরাতন রাস্তার দুই পাশে প্রায় ৪ কিলোমিটার এলাকায় সম্প্রতি বন বিভাগ প্রায় ২ হাজার গাছ কাটার প্রক্রিয়া শুরু করেছে। দরপত্রের মাধ্যমে ১ হাজার ৮১৫টি গাছের বিনিময় মূল্য ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ঠিকাদাররা গত এক সপ্তাহে ইতোমধ্যে অত্যন্ত মূল্যবান ১২০টি গাছ কেটে ফেলেছেন, যা এই অঞ্চলে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে গাছ কাটার এই কার্যক্রম বন্ধ করার জোর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক কাজী মো. আসিফ, সদস্য মো. ইরফান ও রাসেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

গাছ কাটার বিষয়ে জানতে চাইলে জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকিরুল হক সরকার জানান, পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন রোধে কাজ শুরু করার জন্য গাছ কাটার নির্দেশনা দিয়েছে। এই প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে জেলা প্রশাসকও গাছ কাটার অনুমতি প্রদান করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...