Logo Logo

সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় আইকনিক হোয়াইট ও আইস ভদকা মদসহ ইজিবাইক জব্দ


Splash Image

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর নলুয়াপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবির ৬ সদস্যের দল অংশ নেয়।

বিজিবি সূত্র জানায়, টহল দলটি সীমান্ত মেইন পিলার ১১৬১/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় আইকনিক হোয়াইট ও আইস ভদকা ব্র্যান্ডের মোট ৫০ বোতল মদ এবং একটি ইজিবাইক জব্দ করা হয়।

আটককৃত মাদকদ্রব্য ও ইজিবাইক নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...