বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নির্ধারিত আলোচ্যসূচির বাইরে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরাঞ্চলে শিলাবৃষ্টি এবং উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) কারণে কৃষিজমি ও জনজীবনের ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, কৃষি ও ত্রাণ মন্ত্রণালয় একযোগে কাজ করে ক্ষতিগ্রস্তদের তালিকা ও প্রয়োজনীয় সহায়তার পরিমাণ দ্রুত নিরূপণ করবে।
তিনি আরও উল্লেখ করেন, মানুষের কষ্ট লাঘবে সরকারি ছুটির দিনেও কৃষি ও ত্রাণ মন্ত্রণালয় তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক ও আর্থিক সহায়তা প্রদান করবে। ইতোমধ্যে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে যেন স্থানীয় তহবিলে থাকা অর্থ দুর্যোগ মোকাবিলায় অবিলম্বে ব্যয় করা হয়।
সরকারের এই তড়িৎ পদক্ষেপের ফলে বন্যা ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষি ও সাধারণ মানুষ দ্রুত সরকারি সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...