Logo Logo

ইসরায়েলি সাইবার কেন্দ্র ও অস্ত্র কারখানায় ইরানের ড্রোন হামলা


Splash Image

ইসরায়েলি পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার সকাল থেকে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাইবার-প্রযুক্তি কেন্দ্র এবং ‘রাফায়েল’ নামক একটি অস্ত্র উৎপাদন ভবনকে মূল লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করে আক্রমণ চালায় ইরানি সেনাবাহিনী।

দেশটির সামরিক বাহিনীর এক বিশেষ বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডের ওই অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে সফলভাবে ড্রোন হামলা সম্পন্ন করা হয়েছে।

বিবৃতিতে ইরানি সেনাবাহিনী অভিযোগ করেছে, ইসরায়েলের এই সাইবার-প্রযুক্তি কেন্দ্রটি মূলত ইসরায়েলি বাহিনীকে বিভিন্ন অত্যাধুনিক গাইডেড ওয়েপন সিস্টেমের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সরবরাহ করে থাকে। এছাড়া ইরানের জনবহুল ও বেসামরিক এলাকাগুলোতে সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করার পেছনেও এই কেন্দ্রটির সরাসরি ভূমিকা রয়েছে বলে দাবি করেছে তেহরান।

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝে ইরানের এই সরাসরি ড্রোন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...