Logo Logo

জবি ছাত্রদল নেতা সোহানের নেতৃত্বে অসহায়দের মাঝে খাবার বিতরণ


Splash Image

পবিত্র রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সদস্য তামাসুল ইসলাম সোহানের নেতৃত্বে একদল নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা পথচারী, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

ছাত্রদল নেতা তামাসুল ইসলাম সোহান বলেন, “এই রমজানে আমরা সকলের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চাই। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের প্রত্যাশা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। জিয়া পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করছি এবং দেশের অগ্রগতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা করছি।”

এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির নেতারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...