Logo Logo

ফরিদপুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা


Splash Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রাণপুর গ্রামের একটি ফসলি জমি থেকে প্রশাসনের অনুমতি ছাড়াই মাটি কেটে তা বাণিজ্যিকভাবে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিকেলে সেখানে অভিযান চালায় প্রশাসন। এ সময় অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িত থাকায় পার্শ্ববর্তী সদরপুর উপজেলার আটরশী গ্রামের বাসিন্দা কাজী বজলু রহমানকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' অনুযায়ী অভিযুক্ত কাজী বজলু রহমানকে ১ লাখ টাকা জরিমানা করেন। একই সাথে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি ব্যবসা বন্ধে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষি খাতের সুরক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...