Logo Logo

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু


Splash Image

সৌদি আরবের আল খারিজ শহরে মিসাইল হামলায় গুরুতর আহত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বুধবার (১৮ মার্চ) সকালে নিহতের বাবা শহীদ সওদাগর সাংবাদিকদের কাছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ (রোববার) ইফতারের ঠিক আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে ‘আল তোয়াইক বলদিয়া’ কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ভয়াবহ মিসাইল বিস্ফোরণ ঘটে। ওই হামলায় মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের মামাতো ভাই শাওন মোড়ল জানান, মামুন মিয়ার এক পুত্রসন্তান রয়েছে। জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে এভাবে অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনরা দ্রুত সরকারি সহযোগিতায় তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, একই মিসাইল হামলার ঘটনায় এর আগে কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নামে আরও দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছিলেন। ওই ঘটনায় মামুনসহ আরও বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত হন। মামুনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...