Logo Logo

আদালতের নাটকীয় সিদ্ধান্তে সেনেগালের শিরোপা বাতিল, আফ্রিকান কাপ এখন মরক্কোর


Splash Image

মরক্কোকে আফ্রিকা কাপ অব নেশন্সের চ্যাম্পিয়ন ঘোষণা করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল। আপিল বোর্ডের রায়ে আগের ফল বাতিল করে শিরোপা কেড়ে নেওয়া হয়েছে সেনেগাল এর কাছ থেকে।


বিজ্ঞাপন


কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল জানিয়েছে, ফাইনালে বিশৃঙ্খলা সৃষ্টি ও খেলা বন্ধ রাখার ঘটনায় সেনেগালকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ফলে অতিরিক্ত সময়ে তাদের ১–০ গোলের জয় বাতিল করে ম্যাচটি ৩–০ ব্যবধানে মরক্কোর জয় হিসেবে গণ্য করা হয়েছে।

গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের শেষদিকে মরক্কোকে পেনাল্টি দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেনেগালের খেলোয়াড়রা প্রতিবাদ জানিয়ে প্রায় ১৫ মিনিট মাঠের বাইরে অবস্থান করেন। এ সময় কিছু দর্শকও মাঠে ঢোকার চেষ্টা করেন।

পরে খেলা শুরু হলে মরক্কোর ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। এরপর অতিরিক্ত সময়ে একমাত্র গোল করে ম্যাচ জিতে নেয় সেনেগাল। তবে আপিলে সেই ফল বাতিল হয়ে যায়।

ঘটনার পর প্রাথমিক শুনানিতে সেনেগালের ওপর ১০ লাখ ডলারের বেশি জরিমানা করা হয়েছিল এবং কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তাকে নিষিদ্ধ করা হয়। কিন্তু তখন ম্যাচের ফল পরিবর্তন করা হয়নি। পরে আপিল বোর্ড নতুন রায় দেয়।

রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন জানায়, তারা শুধু প্রতিযোগিতার নিয়ম প্রয়োগের অনুরোধ করেছিল। নিয়ম অনুযায়ী, কোনো দল ম্যাচে অংশ নিতে অস্বীকৃতি জানালে বা রেফারির অনুমতি ছাড়া মাঠ ত্যাগ করলে তাকে পরাজিত ঘোষণা করা যেতে পারে।

এই রায়ের ফলে ১৯৭৬ সালের পর প্রথমবার আফ্রিকা কাপের শিরোপা জিতল মরক্কো। অন্যদিকে দ্বিতীয় শিরোপা জিতেও তা হারাতে হলো সেনেগালকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...