বিজ্ঞাপন
জানা গেছে, দক্ষিণ হিরন গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। মাদকের টাকার জন্য সে প্রতিনিয়তই তার মা হেনোয়ারা বেগমকে চাপ দিত এবং টাকা না পেলে শারীরিক নির্যাতন চালাত। ছেলের ভয়ে অনেক সময় তিনি পালিয়েও থাকতেন। ঘটনার রাতেও সে মায়ের কাছে টাকা দাবি করে। কিন্তু অসহায় মা টাকা দিতে ব্যর্থ হওয়ায় পাষণ্ড শহিদুল তাকে ঘর থেকে বের করে দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা আগুন নেভাতে ছুটে আসার আগেই ঘরটি ভস্মীভূত হয়ে যায়।
এমনিতেই স্বামী-সন্তান হারিয়ে দিশেহারা ছিলেন হেনোয়ারা বেগম, তার ওপর এই ঘটনা তাকে পুরোপুরি নিঃস্ব করে দিয়েছে। জানা যায়, ৬ মাস আগে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ডে এক সড়ক দুর্ঘটনায় তার স্বামী শাহ আলম মারা যান। বড় ছেলে ওলিউল্লাহ কাজের সন্ধানে ভারতে গিয়ে ১০ বছর ধরে নিখোঁজ এবং একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে। কান্নাজড়িত কণ্ঠে হেনোয়ারা বেগম বলেন, "আমার মাথা গোঁজার ঠাঁইটুকুও পুড়ে ছাই হয়ে গেল। এতো শোক আমি কীভাবে সইব! আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই।"
প্রতিবেশী জমির আলী জানান, মাদকের টাকার জন্য শহিদুল প্রায়ই তার মায়ের ওপর নির্মম নির্যাতন চালাত। এমন জঘন্য ঘটনায় এলাকাবাসী চরম ক্ষুব্ধ এবং তারা অসহায় এই বিধবা নারীর পাশে দাঁড়াতে সরকারের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...