বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে উপজেলার বলাকৈড় গ্রামে মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী ২৮ জন ভ্যান চালকের হাতে ভ্যানের চাবি তুলে দেন। পরবর্তীতে ফাউন্ডেশনের পরিচালকরা ৫০ জন অসহায় ও দুস্থ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।
এ সময় মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জে.কে পলিমার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সিকদার কামাল, বিশিষ্ট ব্যবসায়ী পাষাণ সিকদার, জে.কে পলিমার ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, মানবসম্পদ ব্যবস্থাপক মো. কুতুব উদ্দিন এবং ব্যবসায়ী জোবায়ের রায়হান শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী ভ্যান চালকদের সততার সাথে এবং যাত্রীদের সাথে সদাচরণ করে হালাল উপার্জনের আহ্বান জানান। সেই সাথে তিনি সকলকে নিয়মিত নামাজ আদায়ের তাগিদ দেন। তিনি মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশনের সমাজসেবামূলক কর্মকাণ্ড, বিশেষ করে অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি, বিনামূল্যে 'আল-খিদমাহ' পানি সেবা এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান সিকদার কামাল বলেন, "মনোয়ারা জালাল উদ্দিন ফাউন্ডেশন একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। আমরা নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানটি আর্তমানবতার সেবায় এবং কর্মসংস্থান সৃষ্টিতে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।"
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সুধীজন জেকে পলিমার ইন্ডাস্ট্রি ও এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...