Logo Logo

ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী


Splash Image

পবিত্র ঈদুল ফিতরের দিন কূটনীতিক, শিক্ষাবিদ এবং আলেম-ওলামাসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের দিন সকাল ১০টায় এই বিশেষ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সকালে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরবেন এবং সেখানে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সদস্যগণ, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের সাধারণ জনগণের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেবেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সমাপ্ত করে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে শেরে বাংলা নগরে যাবেন। সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন।

দীর্ঘ দেড় যুগ পর এটিই দেশে তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। গত ১৭ বছর ধরে তিনি লন্ডনে নির্বাসিত অবস্থায় ঈদ কাটিয়েছেন। গত বছরের ২৫ ডিসেম্বর তিনি সপরিবারে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...