Logo Logo

জিয়ানগরে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত


Splash Image

পিরোজপুরের জিয়ানগরে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কে.এম. রাহাতুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ আলী আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করা হয়।

বক্তারা রমজানের তাৎপর্য এবং আদর্শ সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, পিরোজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আঃ হাই এবং সাবেক জেলা শিবির সভাপতি তাওহিদ আল হাসান। এছাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মামুন হোসাইন ও সাবেক উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ রাকিবুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...