বিজ্ঞাপন
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল ৮টায় এই ময়দানেই জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে বিকল্প হিসেবে সকাল ৮টায় কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও মডেল মসজিদে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি রাখা হয়েছে।
জেলায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ২০ মিনিটে থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৪০ মিনিটে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে। এছাড়া আধা ঘণ্টা পরপর বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ ও মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সুবিধাজনক সময়ে জামাত অনুষ্ঠিত হবে।
মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলাসহ জেলার ৬৭টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কেন্দ্রীয় পৌর ঈদগাহের প্রধান জামাতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান এবং পুলিশ সুপার মো: হাবীবুল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লীরা অংশগ্রহণ করবেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হবে।
জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান জানান, গোপালগঞ্জের এই দৃষ্টিনন্দন ও আধুনিক স্থাপত্য শৈলীর ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য ইতিমধ্যে সকল প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মুসল্লীদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে জামাত নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...