Logo Logo

ববির আইন বিভাগের এক ব্যাচ থেকে আইনজীবী হলেন ৪০ জন শিক্ষার্থী


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থীরা বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন।


বিজ্ঞাপন


গত ১৫ মার্চ (রবিবার) প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিভাগটির ওই ব্যাচের ৬৩ জন শিক্ষার্থীর মধ্যে ৪০ জনই আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ৭ম শিক্ষাবর্ষভুক্ত এই ব্যাচের এমন সাফল্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বইছে।

বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইট থেকে জানা গেছে, এবারের মৌখিক পরীক্ষায় সারাদেশে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এ পর্যন্ত মোট ৬টি ব্যাচ থেকে ৯৯ জন শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছেন। একে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিভাগটির ৫ম ব্যাচ থেকে সফল হওয়া শিক্ষার্থীরা হলেন— আনিকা শর্মিলা, আনিসুর রহমান, আমিনা ইয়াসমিন, আয়শা বিনতে কবির কলি, বৃষ্টি বণিক, গালিভার মন্ডল, গোলাম আহাদ খান, হালিমা তুস সাদিয়া, ইরিন সুলতানা সেতু, জান্নাতুল আয়েশা, জয়ন্ত কুমার ঘোষ, মারিয়া মাদানিয়া, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ ফেরদৌস খান, মোঃ ইসমাইল খান, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ লিটন বিশ্বাস, মোঃ মোহাসিন হোসেন, মোঃ মুহিদুল ইসলাম, মোঃ নিশাদ রহমান, মোঃ রকিবুল হাসান, মোঃ শাকিউর রহমান, মোঃ সজীব হোসেন, মোঃ তারেক হাওলাদার, মোঃ তরিকুল ইসলাম, নাফিস জারিফ, নূর-এ-নিশাত, নুসরাত জাহান জুঁই, নুসরাত জাহান শাম্মী, অমিতা, রিফাত সারোয়ার খান, সাবরিনা ইসলাম মিম, শাহাদাত হোসেন, সামিয়া সুলতানা, সৈকত ঢালী, সাজিদুল মুয়ীদ, সীমা, শেখ নাজমুল হোসেন, শুভ সাহা ও সুমিয়া আক্তার।

উল্লেখ্য, এই ব্যাচটি একের পর এক সাফল্য ছিনিয়ে আনছে। এর আগে ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায়ও এই ব্যাচেরই শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া সারাদেশে প্রথম স্থান অধিকার করেছিলেন। এবার তিনিসহ তাঁর সহপাঠীদের এই সাফল্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পেল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...