Logo Logo

হাটহাজারীতে ৪ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার


Splash Image

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৪ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


বুধবার (১৮ মার্চ) ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন ১নং খাস খতিয়ানভুক্ত ওই জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই বিপুল পরিমাণ সম্পদ পুনরুদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি অসাধু চক্র সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে আসছিল। বিষয়টি জানতে পেরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডকে জমিটি চিহ্নিত করে সীমানা নির্ধারণের নির্দেশ দেন। একইসঙ্গে সেখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা এবং অবশিষ্ট নির্মাণসামগ্রী সরিয়ে ফেলার কঠোর নির্দেশনা প্রদান করেন।

সেই নির্দেশনা অনুযায়ী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের নেতৃত্বে নন্দীরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে দখলদারদের কবল থেকে সরকারি সম্পত্তিটি সফলভাবে উদ্ধার করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন জানিয়েছেন, উদ্ধারকৃত ওই জমির বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...