Logo Logo

আজও মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট বাতিল, ২০ দিনে ৬১৪


Splash Image

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।


বিজ্ঞাপন


আকাশপথ বন্ধ থাকায় আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) নতুন করে আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো—ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। ফলে গত ২০ দিনে ঢাকা থেকে মোট ৬১৪টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে এই সংকটের শুরু। এরপর পর্যায়ক্রমে ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং সর্বশেষ আজ ১৯ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০টির মতো ফ্লাইট বাতিল হওয়ায় হাজার হাজার যাত্রী বিপাকে পড়েছেন।

আজ বাতিল হওয়া ২৬টি ফ্লাইটের তালিকায় রয়েছে—কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট।

হঠাৎ ফ্লাইট বাতিলের ফলে মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মী ও সাধারণ যাত্রীরা বিমানবন্দরে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এয়ারলাইন্সগুলো জানিয়েছে, আকাশসীমা পুনরায় খুলে না দেওয়া পর্যন্ত ফ্লাইটের স্বাভাবিক সূচি ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আকাশপথ উন্মুক্ত হওয়ামাত্রই পুনরায় কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...