বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) সকাল সোয়া আটটায় জেলা শহরের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত পৌর ঈদগাহ ময়দানের পরিবর্তে জেলা মডেল মসজিদে এই জামাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে আকাশ মেঘলা থাকা এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে স্থান পরিবর্তন করা হলেও মুসল্লিদের উৎসাহে কোনো কমতি ছিল না। নির্ধারিত সময়ের আগেই ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে মডেল মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য এবং গোপালগঞ্জবাসীর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
নামাজের আগে উপস্থিত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে.এম. বাবর। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান এবং জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
এবারের ঈদে গোপালগঞ্জবাসী এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন; এই প্রথম জেলার সাধারণ মানুষ তাদের নির্বাচিত সংসদ সদস্যের সাথে সরাসরি একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন, যা সাধারণ মানুষের মাঝে বিশেষ আলোচনার সৃষ্টি করেছে।
উপস্থিত জনতার উদ্দেশ্যে সংসদ সদস্য ডা. কে.এম. বাবর উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আনন্দের এই দিনে কোনো বিভেদ থাকবে না এবং দল-মত নির্বিশেষে গোপালগঞ্জের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন।
একই সুরে জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...