বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
জামায়াত আমির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সংসদের ভেতরে যদি এই সমস্যার সমাধান না হয়, তবে দেশের ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায় করে নেওয়া হবে। তিনি রাজনৈতিক সমসাময়িক বিষয়াবলী নিয়ে কথা বলতে গিয়ে জুলাই সনদের প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের ঘরে ফেরা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত বাস ভাড়ার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। নগরবাসীকে স্বস্তিতে বাড়িতে পৌঁছাতে সরকারের যে ধরনের সহায়তা করা উচিত ছিল, তাতে সরকার ব্যর্থ হয়েছে।
দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বিশ্ব পরিস্থিতির ওপর আলোকপাত করেন। তিনি বলেন, বর্তমানে গাজা ও ইরানে যে ধরনের বর্বরতা চলছে, তা অত্যন্ত দুঃখজনক।
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মহান আল্লাহ নিশ্চয়ই মজলুমদের বিজয় দান করবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...