Logo Logo

ইসরায়েলি শহরে সরাসরি আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল


Splash Image

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের একটি ক্লাস্টার মিসাইল সরাসরি আঘাত হেনেছে।


বিজ্ঞাপন


আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত রিশন লেজিওন এলাকার তিনটি পৃথক স্থানে এই মিসাইলের বোমাগুলো আছড়ে পড়েছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইরানের তৈরি একটি ক্লাস্টার মিসাইলে সাধারণত ২০টি ছোট ছোট বোমা বা সাব-মিউনিশন থাকে। এগুলোর একেকটির ওজন প্রায় আড়াই কেজি। এই ধরনের মিসাইল আকাশ থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর অসংখ্য ছোট বোমা ছড়িয়ে দেয়, যা বিস্তৃত এলাকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি নিশ্চিত করতে সক্ষম।

রিশন লেজিওনে ইরানের এই হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ সংগ্রহ করা হচ্ছে। ইসরায়েলি ভূখণ্ডের এত গভীরে এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রের সন্নিকটে এই ধরনের মিসাইল আঘাত হানায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...