বিজ্ঞাপন
ইরানি যুদ্ধ ব্লগার 'ভাহিদ অনলাইন' তেহরানের উপকণ্ঠে বিস্ফোরণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ব্লগারদের অপর একটি গ্রুপ 'মামলেকেটে' জানিয়েছে, দামাভান্দের কাছে অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, দখলদার ইসরায়েল তেহরানে নতুন করে ব্যাপক হামলার ঘোষণা দেওয়ার কিছু সময় পরই এই বিস্ফোরণগুলো ঘটে। তবে ইসরায়েলি বাহিনী ঠিক কোন কোন স্থাপনায় আঘাত হেনেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের চলমান এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে গুরুত্বপূর্ণ 'হরমুজ প্রণালী' খুলে দিতে হবে। অন্যথায় ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে কঠোর হামলা চালানো হবে।
যুক্তরাষ্ট্রের এমন হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। সব মিলিয়ে এই অঞ্চলে এখন এক চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...