ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
মহিপাল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনে সংস্কার কাজ চলায় যানবাহনের গতি ছিল ধীর। এ সময় একটি অ্যাম্বুলেন্স পার হওয়ার সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এই ঘটনা নিয়ে চালকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জটলা তৈরি হয়। এর কিছুক্ষণ পরই পেছন থেকে বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা যানবাহনের ওপর আছড়ে পড়ে।
ভয়াবহ এই সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার এবং এক যাত্রী প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...