Logo Logo

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদী জেলা পল্লী চিকিৎসক সমিতির শুভেচ্ছা


Splash Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদী জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


শনিবার (২১ মার্চ) রাতে এক লিখিত বার্তায় এ শুভেচ্ছা জানান সংগঠনটির নরসিংদী জেলা শাখার সভাপতি ও অভিজ্ঞ পল্লী চিকিৎসক আবুল কাশেম জুলহাস।

বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হোক এবং দেশবাসীর জীবন সুখী ও সমৃদ্ধ হোক—এই কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...