বিজ্ঞাপন
রোববার (২২ মার্চ) সকালে উপজেলার কালমা ইউনিয়নের একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আজাহার উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের সদস্য মো. ফাহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শম্ভুপুর শাহে আলম মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মো. রিয়াজ উদ্দিন হাওলাদার, লাখপুর কাসেমুল উলুম কামিল মাদরাসার প্রভাষক মো. আবুল কালাম আজাদ এবং কালমা ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম গাজী।
বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘একতার বন্ধন’ যেভাবে স্থানীয় পর্যায়ে সেবামূলক কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ঈদ পুনর্মিলনীর এই আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহে আলম, একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুসা কালিমুল্লাহ এবং সংগঠনের সভাপতি মো. লোকমান মোসলমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. নুরুল্লাহ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহাবুব আলম, সহকারী শিক্ষক মো. সেলিম মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, আহমদ বাদল এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুদ্দিন মিঝিসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে একতা বাজারে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...