Logo Logo

বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু


Splash Image

নেত্রকোনা মদন উপজেলার পদারকোণা গ্রামের নয়াপাড়ায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, রোববার (২২ মার্চ) সকালে মৃত আলী হোসেনের ছেলে মঞ্জু মিয়া ও প্রতিবেশী মৃত গফুর মিয়ার ছেলে শান্তুু মিয়া (৫৫) মধ্যে বাড়ির সীমানা নিয়ে তর্ক-বির্তক হয়। এক পর্যায়ে দু'পক্ষই মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মন্জু মিয়া মৃত্যুবরণ করেন।

মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া জানান, বাড়ির সীমানায় বস্তা দেওয়া নিয়ে তর্ক-বির্তকের এক পর্যায়ে আমীর হোসেন লাঠি দিয়ে আমার বাবার উপর আক্রমন করে। বাবা মাটিতে লুটিয়ে পরে। পরে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মৃত্যবরণ করেন।

মদন থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) দেবাংশু দে জানান, লাশ সুরতহাল চলছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে একজন পুলিশ হেফাজত আছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...