বিজ্ঞাপন
গত ২১ মার্চ (শনিবার) সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। উৎসবটি উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সাধারণ ছুটি নির্ধারিত ছিল। ছুটি শেষ হওয়ায় কাল থেকে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করবেন কর্মজীবীরা।
তবে ক্যালেন্ডারের হিসেবে অফিস খুললেও আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির কারণে অনেক সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এর পরপরই ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় অনেকে টানা ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ছুটি উপভোগ করছেন। ফলে অফিস-আদালতে পূর্ণ দমে কার্যক্রম শুরু হতে এই সপ্তাহটি লেগে যেতে পারে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকে রাজধানী ঢাকা তার স্বাভাবিক কর্মব্যস্ত রূপে ফিরবে।
পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কাজের চাপ কিছুটা কম থাকে। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কোলাকুলি বিনিময়ে ব্যস্ত থাকেন। ব্যাংকপাড়াতেও জরুরি প্রয়োজন ছাড়া খুব একটা লেনদেনের ভিড় লক্ষ্য করা যায় না। মূলত কুশল বিনিময়ের মাধ্যমেই কাটে প্রথম কর্মদিবস।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরাও টানা পাঁচ দিনের ছুটি কাটিয়েছেন। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ঘোষিত ১৯ থেকে ২৩ মার্চের এই ছুটিও আজ শেষ হচ্ছে। ফলে আগামীকাল থেকে সংবাদপত্র অফিসগুলোতেও প্রাণচাঞ্চল্য ফিরবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...