বিজ্ঞাপন
সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যুদ্ধের কারণে তেলের সরবরাহ কম থাকলেও পাম্প ভাঙচুর বা বিশৃঙ্খলা করা মোটেও সমীচীন নয়। যেকোনো ধরনের 'মব' বা উন্মত্ত জনতাকে কঠোর হস্তে দমন করা হবে। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
খাল খনন কর্মসূচিতে স্বচ্ছতার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রকল্পের প্রতিটি টাকা যেন জনগণের কল্যাণে ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে। কেউ দুর্নীতি বা অনিয়ম করলে তাকে ক্ষমা করা হবে না; বরং দলীয় ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এলাকায় মৎস্য ও হাঁস পালনের সুযোগ সৃষ্টিতে এই ২০ হাজার খাল খনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক এবং তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। সৎ থাকা এবং হালাল উপার্জনের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। কোনো রাজনৈতিক দলের কথায় প্রলুব্ধ না হয়ে কর্মের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়ে সমবেদনা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঝড়-বৃষ্টিতে গম ও আলুর যে ক্ষতি হয়েছে তা আমরা বুঝি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারাদেশে কয়েক কোটি নারীকে সহযোগিতা দেওয়া হচ্ছে। কৃষকদের উন্নয়নে সরকার সব ধরনের প্রজেক্ট সম্পন্ন করতে বদ্ধপরিকর।
নেহা নদীর পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেন এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...