বিজ্ঞাপন
সোমবার (২৩ মার্চ) জেলা ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেল মুন্সির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও শৃঙ্খলার পরিপন্থী নানা কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত সম্পন্ন করার পর অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) এবং সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের যৌথ সিদ্ধান্তে এই বহিষ্কারাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
বহিষ্কারের বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, “ছাত্রদল একটি আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন। এখানে ব্যক্তির চেয়ে দলের স্বার্থ ও শৃঙ্খলা বড়। সংগঠনের ঐক্য এবং ভাবমূর্তি রক্ষায় আমরা আপসহীন। ভবিষ্যতে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধেও ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখা হবে।”
ফরিদপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শেখ এনামুল করিম (রেজা) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বহিষ্কারের পর থেকে সোহেল মুন্সির কোনো বক্তব্য, কার্যক্রম বা সংগঠনের পরিচয় ব্যবহারের দায়ভার ছাত্রদল নেবে না। একইসাথে সকল নেতাকর্মীকে কঠোরভাবে দলীয় শৃঙ্খলা মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে জেলা ছাত্রদল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...