বিজ্ঞাপন
সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় গ্রামবাসী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “গত নির্বাচন সুষ্ঠু হয়েছে—আমরা তা বলিনি। তবে দেশের অচলাবস্থা এড়াতে এবং স্থিতিশীলতার স্বার্থে আমরা নির্বাচনের ফল মেনে নিয়েছি।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধান বিরোধী দল বিএনপির উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, তাহলে মনে রাখবেন—সারাদেশের মানুষ এখন ‘জুলাই যোদ্ধা’। এই জাগ্রত জনতা আপনাদের ক্ষমা করবে না।”
তিনি আরও বলেন, “আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক।”
জুলাই বিপ্লবের চেতনার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, এ চেতনায় উদ্বুদ্ধ মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা কোনো ধরনের বিচ্যুতি মেনে নেবে না।
এদিকে, নিজ এলাকায় ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের মুমিনছড়া চা বাগান এলাকায় শত শত নেতা-কর্মী তাকে স্বাগত জানান। পরে একটি মিছিলের মাধ্যমে তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে তিনি নিজ বাসভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাধারণ সম্পাদক ইয়ামির আলীসহ দলীয় নেতৃবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...