বিজ্ঞাপন
সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় রাজাপুর উপজেলা প্রেসক্লাব চত্বরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষক নেতা মো. জাহিদুল ইসলাম, বিএনপি নেতা হায়দার সিকদার, হেমায়েত উদ্দীন খান, আসাদুজ্জামান অপু খান, প্রজন্ম দলের ঢাকা উত্তর শাখার আহ্বায়ক আনোয়ার মৃধা এবং রানার বোন খুকুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, রানা হাওলাদারকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা দায়ের করেছে। তারা উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল এবং তার দুই ভাই গুমের শিকার হন। বর্তমান প্রেক্ষাপটে যশোর জেলার বাসিন্দা রিনি খাতুন কর্তৃক দায়ের করা অপহরণ ও চাঁদাবাজির মামলাটিকেও তারা একই ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন।
আলোচনায় উঠে আসে যে, জুলাই আন্দোলনে রানা হাওলাদার ঢাকা ও রাজাপুরে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি নিজ এলাকায় নির্মাণ সামগ্রীর ব্যবসা শুরু করলে একটি প্রতিপক্ষ মহল তার ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে এই মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করা হয়।
রানা হাওলাদারকে একজন মানবিক ব্যক্তি হিসেবে উল্লেখ করে বক্তারা হুঁশিয়ারি দেন যে, দ্রুত এই মামলা প্রত্যাহার করা না হলে রাজাপুরে হরতালসহ আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...