বিজ্ঞাপন
গতকাল সোমবার মার্কিন তেল-গ্যাস বিপণনকারী প্রতিষ্ঠান ‘ভালেরো’র মালিকানাধীন এই শোধনাগারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিও ফুটেজে শোধনাগার থেকে বিশালাকার আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়তে দেখা গেছে।
বিস্ফোরণের পরপরই পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি অবস্থা বিভাগ এক বিবৃতিতে জানায়, ভালেরো তেল শোধনাগারে উদ্ভূত পরিস্থিতির কারণে আশপাশের বাসিন্দাদের যত দ্রুত সম্ভব এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যেতে বলা হচ্ছে। শোধনাগার সংলগ্ন সকল আবাসিক এলাকার জন্য এই নির্দেশনা কার্যকর থাকবে।
এদিকে এক পৃথক বিবৃতিতে ভালেরো কর্তৃপক্ষ জানিয়েছে, শোধনাগারে কর্মরত সকল কর্মীর সন্ধান পাওয়া গিয়েছে এবং কেউ নিখোঁজ নেই। বর্তমানে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দে আশপাশের অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে।
উল্লেখ্য, পোর্ট আর্থার শহরটি টেক্সাসের রাজধানী হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত। ভালেরো’র তথ্য অনুযায়ী, এই শোধনাগারটিতে প্রায় ৮০০ কর্মী কর্মরত ছিলেন। প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধনের পাশাপাশি এখানে গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফুয়েলের মতো গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন করা হয়।
সূত্র : এএফপি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...