Logo Logo

গোপালগঞ্জে ৯৬-৯৭ ব্যাচের বর্ণিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


Splash Image

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে আরও উৎসবমুখর ও প্রাণবন্ত করে তুলতে গোপালগঞ্জে ১৯৯৬/১৯৯৭ সালের শিক্ষার্থী ব্যাচের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ঈদ পুনর্মিলনী। সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী এই আয়োজনে সাবেক সহপাঠীদের এক মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল।


বিজ্ঞাপন


দীর্ঘদিন পর একে অপরের সংস্পর্শে আসার সুযোগ পেয়ে উৎসবে অংশ নেওয়া বন্ধু ও সহপাঠীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। শৈশব ও কৈশোরের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ, প্রাণখোলা হাসি-আড্ডা আর আন্তরিকতার বন্ধনে পুরনো বন্ধুত্ব যেন এক নতুন প্রাণ ফিরে পায়। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে সবাই মেতে ওঠেন হারানো দিনগুলোর গল্পে।

অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে দিনভর বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খেলাধুলা ও আনন্দঘন নানা পর্বের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে প্রতিটি ইভেন্টে অংশ নিয়ে দিনটিকে আনন্দময় করে তোলেন।

এই পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তুহিন মাহমুদ, কাইয়ুম, মঙ্গল, মুকুল, আতিক সুমন ও রাছেল (চরমানিকদা)। তাদের নিরলস পরিশ্রম, সার্বিক উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলতার মুখ দেখেছে বলে জানান অংশগ্রহণকারীরা।

আয়োজক প্রতিনিধিরা জানান, বন্ধুত্বের এই অটুট বন্ধনকে আরও দৃঢ় করতে এবং আগামী প্রজন্মের মাঝে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে। পুনর্মিলনী শেষে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...