Logo Logo

জুলাইযোদ্ধাদের দায়মুক্তিতে একমত সংসদীয় কমিটি


Splash Image

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা প্রদানের লক্ষ্যে জারি করা 'দায়মুক্তি' অধ্যাদেশের সঙ্গে পূর্ণ একমত পোষণ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা বর্তমান সরকারের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। এই ঐতিহাসিক বিপ্লবে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের কোনো ধরনের আইনি হয়রানির শিকার হতে দেওয়া হবে না। এ সংক্রান্ত অধ্যাদেশের বিষয়ে সংসদীয় বিশেষ কমিটি সর্বসম্মতভাবে একমত প্রকাশ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। বিশেষ কমিটি এসব অধ্যাদেশ নিবিড়ভাবে পর্যালোচনা শেষে আগামী ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী ছাড়াও সংসদীয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রীয় সংস্কার ও আইনি কাঠামো সুসংহত করার অংশ হিসেবে এই অধ্যাদেশগুলো পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...