বিজ্ঞাপন
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ সড়ক দুর্ঘটনায় মশিউর গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার মাথা ও বুকে মারাত্মক আঘাত লাগে। পরে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হলে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, মশিউর অত্যন্ত ভদ্র, মেধাবী ও হাসিখুশি স্বভাবের একজন শিক্ষার্থী হিসেবে এলাকায় পরিচিত। তিনি সরকারি রাজেন্দ্র কলেজে পড়াশোনার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও গ্রহণ করছিলেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহপাঠী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...