বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারে এই দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারে আকস্মিকভাবে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ফল দোকান, মুদি দোকান, ওষুধের দোকান, কোল্ড কর্নার ও ভাঙারি দোকানসহ অন্তত ২০ জন মালিকের ২৪টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানগুলোর মালামাল পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েছেন। তাদের দাবি, এই অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে, যা তাদের জীবিকার প্রধান অবলম্বন ছিল।
সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল মিয়া জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। অগ্নিকাণ্ডে ২০ জন মালিকের ২৪টি দোকান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...