বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এ সময় ১৯৭১ সালের সেই কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতম হত্যাযজ্ঞের স্মৃতিচারণ করে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, ২৫শে মার্চের সেই ভয়াল রাতে নিরস্ত্র বাঙালির ওপর যে নির্মম গণহত্যা চালানো হয়েছিল, তা বিশ্ব ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। সেই আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালির সশস্ত্র প্রতিরোধের সূচনা হয়েছিল, যা শেষ পর্যন্ত আমাদের স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছে।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...