Logo Logo

২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন : সেলিমুজ্জামান সেলিম


Splash Image

২৫ মার্চকে স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন হিসেবে অভিহিত করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, ১৯৭১ সালের এই কালো রাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের অন্যতম জঘন্য হত্যাযজ্ঞ চালিয়েছিল।


বিজ্ঞাপন


বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন্সসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী এবং নিরপরাধ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটায়।

তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "আসুন, আমরা সবাই রাষ্ট্র ও সমাজে মহান মুক্তিযুদ্ধের চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে শহীদদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা করি। একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা এবং সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম। এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...