বিজ্ঞাপন
গত মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে হাসপাতালের প্রবেশপথেই তার মৃত্যু হয়।
নিহত অন্তরা উপজেলার ৪নং পাটগাতি ইউনিয়নের দাড়িয়ারকুল গ্রামের সুবল বিশ্বাসের স্ত্রী এবং শ্রীবাস বিশ্বাসের মেয়ে। তিনি এক সন্তানের জননী ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ধলা চাঁদ বিশ্বাসের ছেলে সুবল বিশ্বাসের সঙ্গে অন্তরার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন মোটামুটি ভালোই কাটছিল। তবে গত ১৪ মার্চ দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে অন্তরার কথা-কাটাকাটি ও বিবাদ সৃষ্টি হয়। একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে ঘরে থাকা বিষপান করেন তিনি।
তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে একদিন চিকিৎসা নেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকরা তাকে ছাড়পত্র প্রদান করেন এবং তিনি বাড়িতেই অবস্থান করছিলেন।
তবে গত ২০ মার্চ সন্ধ্যায় অন্তরা আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে মঙ্গলবার (২৪ মার্চ) চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওইদিন সন্ধ্যায় অ্যাম্বুলেন্সযোগে ঢাকা পৌঁছালেও হাসপাতালের গেটে প্রবেশের আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আইয়ুব আলী জানান, মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া ও এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...