Logo Logo

হাটহাজারীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


Splash Image

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভাধীন কৃষি ফার্ম রোডের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হাটহাজারী পৌরসভার কৃষি ফার্ম সড়কের পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মার্কেটের নিরাপত্তা প্রহরী ও দায়িত্বরত দারোয়ানরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানায় জানানো হলে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জমির সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মৃত ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন। প্রতিদিন তাকে ওই এলাকায় বসে থাকতে বা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যেত। তবে তার নাম-পরিচয় সম্পর্কে কেউ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার এসআই জমির জানান, "নিরাপত্তা প্রহরীদের মাধ্যমে খবর পেয়ে আমরা বেলা ১টার দিকে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি স্বাভাবিক মৃত্যু। যেহেতু ওই ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন, তাই তার পরিচয় শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।"

পুলিশ ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে এবং তার আত্মীয়-স্বজনের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...