বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে সকল শহিদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় বুধবার (২৫ মার্চ) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে দেশের সমৃদ্ধি ও শহিদদের বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করা হয়। একই সঙ্গে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
২৫ মার্চের সেই ভয়াবহ ও নৃশংস কালরাত স্মরণে এবং সরকারি কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিট এই প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দিতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ও নিরপরাধ মানুষের ওপর ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বরোচিত হামলা চালায়। ইতিহাসের সেই নৃশংসতম রাতে শুধুমাত্র রাজধানী ঢাকাতেই অন্তত ৭ হাজার নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। ভয়ঙ্কর সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...