Logo Logo

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত একাধিক


Splash Image

ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


বুধবার (২৫ মার্চ) উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ ও জাহিদ মাতুব্বরের সমর্থকদের সঙ্গে একই এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরু মাতুব্বরের সমর্থকদের দীর্ঘদিনের বিরোধ ছিল। বুধবার দুপুরে তুচ্ছ কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালীন মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে নুরু মাতুব্বরের পক্ষের নান্নু মাতুব্বর (৪০) ও আব্দুল্লাহ মাতুব্বর (১৮) গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষের পর পুরো বালিয়াগট্টি গ্রামজুড়ে ব্যাপক আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সালথা থানা পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়। বর্তমানে বালিয়াগট্টি বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সালথা থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সতর্ক অবস্থানে আছেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...