Logo Logo

স্মৃতিসৌধে মানুষের ঢল, শ্রদ্ধার ফুলে স্মরণ বীর শহীদদের


Splash Image

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই শ্রদ্ধার ফুলে ভরে ওঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদী।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়তে থাকে এবং শহীদ বেদী ফুলে ফুলে ছেয়ে যায়।

শ্রদ্ধা জানাতে আসা মানিকগঞ্জের স্কুল শিক্ষক রবিউল আলম জানান, প্রতিবছরই তিনি শহীদদের প্রতি ভালোবাসা জানাতে এখানে আসেন। তিনি বলেন, "যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, তাদের কাছে আমরা চিরঋণী। সেই ঋণ স্বীকার করতেই আজ এখানে আসা।"

বন্ধুদের নিয়ে স্মৃতিসৌধে আসা কলেজ শিক্ষার্থী তানজিন আফরোজা নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, "আমরা আমাদের শহীদদের জন্য গর্বিত। তাঁদের জীবনের বিনিময়ে আজ আমাদের এই মাতৃভূমি বিশ্ব মানচিত্রে পরিচিতি পেয়েছে। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই আমরা বন্ধুরা মিলে এসেছি।"

এর আগে ভোরের আলো ফোটার পরপরই সকাল ৬টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে শহীদদের মহান আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...