Logo Logo

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


Splash Image

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সাভারের স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান। তাঁরা স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রপতির আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং উপস্থিত বিদেশি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এরপর আসেন প্রধান বিচারপতি এবং তাঁর সঙ্গে থাকা সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা। তাঁদের পর শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ। শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা। এছাড়া জুলাই আন্দোলনে আহত ও নিহত হওয়া পরিবারের সদস্যরাও জাতির বীরদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।

স্মৃতিসৌধের শহীদ বেদিতে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন বিদেশি কূটনীতিক, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। শহীদদের প্রতি সাধারণ মানুষের এই ভালোবাসায় মুখরিত হয়ে ওঠে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...