Logo Logo

গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবসে ‘পুনাক’-এর শ্রদ্ধাঞ্জলি


Splash Image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা শহরের স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পুনাক গোপালগঞ্জের সভানেত্রী তানজিনা শেলী সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুনাক-এর সহ-সভানেত্রী জোহরা আফরিন উপমা এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে তাঁরা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই মর্যাদাপূর্ণ আয়োজনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীরা জানান, স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি এই গভীর শ্রদ্ধা নিবেদন ভবিষ্যৎ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনাকে আরও দৃঢ় করবে। দেশপ্রেমের এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন পুনাক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...