বিজ্ঞাপন
উপজেলার কেন্দ্রীয় কার্যালয়—বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক সিদ্দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার কার্যকরী পরিষদের সদস্য ও যুব বিভাগীয় সম্পাদক কারিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক আবু কাওসার। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতা কেবল একটি অর্জন নয়, বরং তা বাস্তবায়নের জন্য প্রয়োজন ন্যায়বিচার, জননিরাপত্তা এবং সুশাসন প্রতিষ্ঠা। তারা দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেন, পর্যাপ্ত সম্পদ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে।
সভাপতির বক্তব্যে রেজওয়ানুল হক সিদ্দিক বলেন, দেশে এখনো সাধারণ মানুষের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হয়নি এবং সমাজে বিভিন্ন অনিয়ম ও অপরাধ বিদ্যমান রয়েছে। তিনি প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য নৈতিকতা, আদর্শ এবং মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...