বিজ্ঞাপন
দিনের শুরুতে উপজেলা প্রশাসন, বিজিবি এবং বীরশ্রেষ্ঠের পরিবারের পক্ষ থেকে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একে একে শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টায় যশোর ৪৯ বিজিবির একটি চৌকস দল বীরশ্রেষ্ঠকে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করে।
শ্রদ্ধা নিবেদনকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ এবং বিজিবির এডি সোহেল আল মুজাহিদ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বীরশ্রেষ্ঠের স্মৃতি রক্ষায় এবং তার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিবর্গ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...