বিজ্ঞাপন
দিবসের শুরুতে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান। এরপর বিএনপি ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। কুচকাওয়াজ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
বেলা সাড়ে ১০টায় ১৯৭১ সালের বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্ভে (জয় বাংলা পুকুর পাড়) সর্বস্তরের মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং শিশু একাডেমির উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সকল উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...