বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা বিএনপি কার্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ভোর ৫টা ৫৮ মিনিটে কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এরপর কলাপাড়া উপজেলা প্রশাসনসহ মহিপুর ও কুয়াকাটার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
সকাল ৮টায় উপজেলা প্রশাসন মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখানে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। কুচকাওয়াজ শেষে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...