বিজ্ঞাপন
বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়াম চত্বরে স্থাপিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসন,মনোহরদী থানা,আনসার বিডিপি,ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি দপ্তর,উপজেলা বিএনপি,উপজেলা যুবদল,পৌর যুবদল,মনোহরদী উপজেলা প্রেসক্লাব, মনোহরদী প্রেসক্লাব, মনোহরদী সাংবাদিক ফোরামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোঃ সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস ছামাদ আকন্দ বকুলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...