বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বানার ঝোড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মল্লিক ওই গ্রামের আতিয়ার মল্লিকের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজের ধান ক্ষেতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার কাজ করছিলেন সুমন। সেচ চলাকালীন অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পার্শ্ববর্তী জমির কৃষকরা বিষয়টি টের পেয়ে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সুমন মল্লিকের এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম যুবককে হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কেউ আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি। তবে সংবাদ পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...